বাংলা কবিতা, তুমি এলেই কবিতা, কবি রুদ্রঞ্জীব | কবিতা অঞ্চল
কবিতা তুমি এলেই
কবি রুদ্রঞ্জীব
কাব্যগ্রন্থ অদৃশ্য কাব্য
সময় ৩১/১২/১৭
লিখার স্থান লালকুঠি ঘাট।
Review This Poem

তুমি এলেই ঘুমের কোলে ঢলে পড়ি,
তুমি এলেই দক্ষিণা বাতাসে উড়াই ঘুড়ি।

তুমি এলেই মেঘেদের বাড়ে কোলাহল,
তুমি এলেই গান গায় পাখিদের দল।

তুমি এলেই হঠাৎ দেখা, হঠাৎ পাবার আনন্দ;
তুমি এলেই কবিরা হারায় কবিতার ছন্দ।

তুমি এলেই প্রজাপতি ডানা মেলে রঙ্গিন পাখায়,
তুমি এলেই বকুলতলা ছেয়ে যায় ফুলে ফুলে,
তোমাকে স্বাগত জানাবার অপেক্ষায়।

আজ বহুদিন হলো এসো না তুমি,
তোমারই কারণে মেঘেরা হলো অভিমানী।

তুমি এসো না বলে প্রকৃতি করে শত অভিযোগ,
কে বুঝবে
তোমার ভালোবাসায় আছে কতো যোগ, কতো বিয়োগ।

তবুও এসো না তুমি,
তাই তো মরুভূমি হলো
আমার উর্বর জমি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted