| কবিতা | ঝরা শ্রাবণের বর্ষা |
| কবি | রামানন্দ দাস |
| সময় | ১৩.০৮.২০২৩ |
| উৎসর্গ | বর্ষাকাল |
| লিখার স্থান | পশ্চিমবঙ্গ, তমলুক, পূর্ব মেদিনীপুর |
| সম্পৃক্ততা | এই প্রকৃতির প্রেমিক আমি |
| কবিতার বিষয় | অন্যান্য, আশা, জীবনমুখী, প্রকৃতি, সমসাময়িক |
ভোর প্রভাতে সূর্য মৃদু, সবুজ ঘাসে পা দাঁড়িয়ে -
চেয়ে আছি নীল আকাশ পানে।
কালি ভরা মেঘ উড়ে যায় মাথার উপর..
ঝমঝমিয়ে হঠাৎ এলো, বৃষ্টি পড়ার নতুন খবর।।
খুশির দিনে মন ভালো রে - ভিজবো এখন
ফোটায় ফোটায় শ্রাবণ ধারা, আদর যতন।
দল বেঁধে বাহিরে এসো তোমরা সবাই..
মিলেমিশে মোরা, আনন্দের আজ গান গাই।।
সর্দি, কাশি, জ্বর পাকিয়ে - শুনবো না মানা তা ধিনধিন
প্রহর গুনি সন্ধ্যাতারা, শরীর ছুঁয়ে ঘুমের ঋণ।
ঝিঁঝিঁর ডাকে, ব্যাঙের ডাকে এক্কেবারে মানুষ স্তব্ধ!
জানালা হাওয়ায়, প্রান ঢালে মাটির সোঁদা গন্ধ।।