কবিতা করাত কেটে চলেছে
কবি পূর্ণেন্দু পত্রী
কাব্যগ্রন্থ রক্তিম বিষয়ে আলোচনা
Review This Poem

করাত কেটে চলেছে ভিতরে
বাইরে তুলকালাম পিকনিক।
অস্ত্রাঘাতের শব্দে শিউরে উঠল কে?
বাতাস।
এক শ্মশান থেকে আর শ্মশানে ছুটছে কে?
যৌবন।

করাত কেটে চলে ভিতরে
বাইরে তুলকালাম পিকনিক।

পায়ের তলায় গুমরে গুমরে উঠছে কি?
প্লাবন।
মাটির দেয়ালে ক্রমশ লতিয়ে উঠছে কি?
মড়ক।

করাত কেটে চলছে ভিতরে
বাইরে তুলকালাম পিকনিক।

guest
0 Comments
Newest
Oldest Most Voted