কবিতা যদি পারো
কবি পীযূষ কান্তি দাস
কাব্যগ্রন্থ খুঁজে ফিরি নিজেকে
সময় দশই শ্রাবণ ২০২০
উৎসর্গ আমার প্রিয়তমা যোগমায়াকে
লিখার স্থান কোলকাতা
সম্পৃক্ততা ভুল বোঝাবুঝি জীবনের অঙ্গ।
কবিতার বিষয় প্রেম
Review This Poem

তোমার ডাগর ওই দুচোখে
আছে যে এক নদী ,
ভয়ে তোমায় ছুঁই না আমি
দাও ভাসিয়ে যদি ।
বেশ -ভূষা সব এলোমেলো
আলুথালু চুলে –
বসতে দেখে বুকটা কেমন
ব্যথায় উঠে দুলে ।।

জানিনাতো কিসের কারণ
তুমি এমন হলে ,
কাছে থেকেও আজকে যে হায়
দূরেই গেলে চলে ।
অতীতদিনের সকল কথা
মনের মাঝে আসে ,
ঢুকরে কাঁদে আমার এ মন
চোখের জলে ভাসে ।।

আগের মতো আজো তুমি
আছো হৃদয় মাঝে ,
জ্বালি সেথায় প্রেমের মশাল
সকাল -দুপুর -সাঁঝে ।
দুখের কথা আজকে ভুলে
কাছেতে নাও টেনে ,
ক্ষমা করো থাকলে যে দোষ
তোমার পাগল মেনে ॥
কোলকাতা :-

guest
0 Comments
Newest
Oldest Most Voted