| কবিতা | দ্বন্দ্ব |
| কবি | পীযূষ কান্তি দাস |
| সময় | অক্টোবর ২০২১ রাত্রি দশ ঘটিকা |
| উৎসর্গ | যোগমায়া আমার প্রেয়সী। |
| লিখার স্থান | কোলকাতা |
| সম্পৃক্ততা | জীবনের টানাপোড়েন চলতে থাকে। ভুল বোঝাবুঝি সেটারই অঙ্গ। |
| কবিতার বিষয় | প্রেম |
” দ্বন্দ্ব ”
—-
দুচোখে কাজল দেখে সাধ দিই ডুব,
কেন যে বলোনা কথা কেন রও চুপ….।
ভাবি আমি বসে বসে সারা দিনরাত,
আকূল হৃদয় খোঁজে তোমার দুহাত।
চোখ মুদে কল্পনায় ভেসে ভেসে যাই
তখনতো অনুভবে ঠিক কাছে পাই।।
অথচ যখন থাকি দুই চোখ খুলে,
বিভ্রান্ত বিহ্বল আমি সব যাই ভুলে।
তখন যোজন দূর তোমায় আমায়,
মূঢ়তা সতত শুধু নীচেতে নামায়।
আমি তবু নিরুপায় খুঁজে ফিরি শুধু,
প্রেম সে তো মরীচিকা বালু রাশি ধূ ধূ।।