বুঝিনি সেদিন (অণু)
শুধুই একটা রাত দিয়ে গেছো তুমি
উদরে সাজায়ে বায়ু ঝড়ো,
প্রয়াত দিনের কথা নিরালায় জপে
বুঝিনি সেদিন আমি এ’ হৃদয় সঁপে
ঘোরালো প্রসার তার
দিনে দিনে এতো হবে বড়!সম্পূর্ণ
শুধুই একটা রাত দিয়ে গেছো তুমি
উদরে সাজায়ে বায়ু ঝড়ো,
প্রয়াত দিনের কথা নিরালায় জপে
বুঝিনি সেদিন আমি এ’ হৃদয় সঁপে
ঘোরালো প্রসার তার
দিনে দিনে এতো হবে বড়!সম্পূর্ণ
বুকের হারানো কোন চিরতরে ধন
কে খুঁজে অনেক দিন
সুখে বা কি ক্ষীণ হাহাকারে?
হয়তো আমিই শুধু ফুরিয়ে গেলাম
তোমারি তালাশে আয়ু
বাংলার লাখো দ্বারে দ্বারে!সম্পূর্ণ
হয়তো মানুষ গাছ এভাবেই মেল,
যেমন আকাশে হাসে নীরদের পাশে
আরেকটা ফের এসে হেরে গেলে শেষে
কালের আঘাতে এক হাসি-খুশি সোনালী বিকেল!সম্পূর্ণ
রহস্যময় সাবালিকা ছিলে
কালো রঙে হরতন,
যতোই দেখেছি হেরে গেছে বুকে
চিরায়ত পুরাতন!সম্পূর্ণ
যেথায় থাকি দুঃখ বা হোক সুখে তোর কথা মা খুবই পড়ে মনে, গুমরে কাঁদে ব্যথারসম্পূর্ণ
কখনো কি প্রাণ হারে? বেঁচে থাকে সে তো সুহৃদের মাঝে স্মৃতি মাখা আবদারে। বসন্ত ঋতুসম্পূর্ণ
রক্তিম রোদের আভা বিকেলের শেষে
ব্যাকুলে করিনি পান বহুদিন অপেক্ষার শ্বাসে,
থেকেও প্রতিটি দিন শালিকের সারে
ফ্যাকাসে প্রহর জপে মনে হয় তুমি বিনে
আছি কোন দূর পরবাসে!সম্পূর্ণ
যেখানে শালিক গায় গান
সেখানেই পাই তার প্রাণ
কখনও দেয় না ধরা ধীরে চলে হেঁটে আগে আগে,
ব্যাকুলে দিলেও জোরে ডাক
না থেমে অঙ্গুলি করে তাক
হয়তো নিজেরে আঁকে নীলিমায় ক্ষীণ অনুরাগে!সম্পূর্ণ
আকাশ মিলিয়ে যাবে, না এলেও সাঁঝ
চাঁদ বা সুরুজ শুধু স্ব-স্বভাবে না উঠলে জ্বলি,
কতক হৃদয়ও যায় এভাবেই ক্ষয়ে
ঘোরালো বিষাদ তার শেষে নিলে কেড়ে চোরাগলি!সম্পূর্ণ
হারায়ে স্বপ্নের বল রজনীর ঘোরে
আহত নক্ষত্র এক লোনা জলে খসে পড়ে যদি,
থাকে না অতল সেই সমুদ্রের বুক
নীরবে আঘাত সয়ে জেগে রয় হয়ে মরা নদী!সম্পূর্ণ
ঘুমের ঘোরে বসেই দেখি স্তব্ধ হিজল তলে,
যাচ্ছে ভেসে কপাল আমার আধলা নদীর জলে!
পড়লো পাশে আকাশ থেকে একটা তারা খসি,
কেউ দ্যাখেনি সাক্ষী শুধু কণ্ঠ হারা শশী।সম্পূর্ণ
অবেলা ও’ পথে গেলে হাঁটবার ছলে
পেলেই কুড়িয়ে নিই ঝরে পড়া ফুল,
ভালোবাসি বলে সখী তোর কথা ভেবে
আজও করি বেখেয়ালে চেনা এই ভুল!সম্পূর্ণ
এই নদী কথা বলে চাঁদনী নিশীথে ধারালো ধারায় টেনে খানিকটা লাজ মুখে হাসি, ইশারায় মনেসম্পূর্ণ