জন্ম থেকে অদ্যাবধি এই শহর জুড়ে
পাপের অজস্র কোলাহল,
পাপবিহীন খুববেশী দৃশ্য চোখে পড়েনা!
পাপ সাম্রাজ্যের অবৈধ সঙ্গমে গড়ে উঠা
এই প্রাচীর ডিঙ্গিয়ে কতটুকু যেতে পারি জানিনা…
সম্পূর্ণ

মৃত্তিকারূপ মাধুবীর বক্ষভেদ করা
ভালবাসায় শকুনের দৃষ্টিপাত…
মাধুবীর নির্লিপ্ত চাহনীর সে ভাষা
এখনো গবেষনালব্ধ!
স্পর্শতার ঘ্রাণ,বাদামী শরীরি স্বাদ
সবকিছুই হিংস্রতার নখরে,নোনতা অনূভবে
লুপ্ত হতে থাকে।সম্পূর্ণ

একখানা প্রতারক দর্শন-
উৎকট উত্তেজনায় ভর করছে রাজপথ,
মৃত্যু পথযাত্রী চেতনাবাহী একটি পতাকা,
সেদিকে দৃষ্টিবদ্ধ শকুনের চোখ!সম্পূর্ণ

প্রতিদিন মেঘবালিকার মতো করে আকাশটাকে দেখছি। উদ্ভ্রান্ত বাতাসে ছায়ার মতো লেপ্টে থাকা শরীরে কখনো রোদ, কখনো জোৎস্নার মায়াবী যৌবন সাঁতরে বেড়ায়।সম্পূর্ণ