| কবিতা | ঘুমহীন রাত কেটে যায় |
| কবি | আতাউল হাকিম আরিফ |
| সময় | ১০১৭ |
| লিখার স্থান | সীতাকুণ্ড |
| কবিতার বিষয় | জীবনমুখী |
মস্তিষ্কে কতগুলো চিন্তা
কামড় বসাচ্ছে অনবরত,
পুরোটায় যেনো
বিষপোকার বসতবাড়ী।
হেঁচকা টানে সরে নিয়ে
যেতে চাইলেও পারিনা
অদৃশ্য এক শক্তি হয়তোবা,
ক্রমশ…
অসভ্য হাওয়া প্রবাহিত হচ্ছে
কথিপয় এজেন্সি
বেশ্যাবাজারে দর হাঁকাচ্ছে,
প্রথমেই রাজনীতির বেশ্যালয়
যেখানে ক্রেতারা অগ্রগামী,
এরপর সমাজপতি,
নারীবাদী গ্রুপ….!
ঘুমহীন রাত কেটে যায়
প্রায়শ মিঃ বিন দ্যাখে দ্যাখে
হতাশাগুলো চেপে যায়
একজন কৌতুকাভিনেতার মতোই
চলাকলা কিংবা কৌশলে।