কবিতা নীল অদৃশ্য পারাপার
কবি আতাউল হাকিম আরিফ
সময় ২০২১
লিখার স্থান সীতাকুণ্ড
কবিতার বিষয় রূপক
Review This Poem

আমি পৌরাণিক চাষা
এক আঁজলা সুমিষ্ট জল ঢেলে দিই বুকে
ভেতরে জল, উপরটায় আহ্লাদ!
নীল অদৃশ্য পারাপারে নগ্ন স্পর্শ….
নিমগ্ন অন্তরাত্মায় জেগে ওঠে প্রকৃতি,
আদিম শোকার্যে প্লাবিত দু-চোখ!

অতপর; জন্মের চেয়ে অধিকতর পাপ কিংবা
পরাচৈতন্য ডুব দিয়ে…
গ্রীক মিথলজির মতোই রহস্যঘেরা তোমার চোখ-এবং আমি পুনরায় জেগে উঠি ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted