| কবিতা | অপেক্ষার প্রথম প্রহর |
| কবি | অর্পিতা ঐশ্বর্য |
| সময় | নভেম্বর 2024, সন্ধ্যা ৬: |
| উৎসর্গ | রেজওয়ানুর রহমান হৃদয় |
| লিখার স্থান | রংপুর |
| সম্পৃক্ততা | ভালোবাসার |
| কবিতার বিষয় | অন্যান্য, প্রেম, রূপক |
জীবন স্তব্ধ,এখন শুধু অপেক্ষা
কখনো কিছু বলা হয়না, ভয় হয়
চারিদিক স্তব্ধ, সময় যেন থেমে গেছে।
তুমি আসবে জীবন নিয়ে , তুমি আসবে আমার জন্য নতুন ভোর নিয়ে ।
তুমি আসবে সাদা মেঘের শুভ্র সাজে ।
তুমি আসবে ভোরের স্নিগ্ধ আলো মেখে ,
এই অপেক্ষার তবে কি কোন শেষ নেই.
তারপরও রয়েছি আমি তোমাকে দেখার অপেক্ষায়।
শুনেছি অপেক্ষার প্রহর নাকি শেষ হয় না
ভোরের অপেক্ষায় রাত যে আর কাটে না ।
কখনো হয়না বলা ভালোবাসি , তাইতো এখন শুধু অপেক্ষায় থাকি ।