| কবিতা | তুমিহীনা |
| কবি | নাহিদ সিদ্দিকী তুর্য |
| সময় | ১৫ সেপ্টেম্বর ২০২১ রাত: ৯:৫৩ মি. |
| উৎসর্গ | প্রাক্তন প্রেমিকা |
| লিখার স্থান | কালকিনি মাদারীপুর |
তুমি নামের যন্ত্রণাটা
দিচ্ছে বড় ব্যথা।
তুমিহীনা বেঁচে থাকা
আমার জীবন বৃথা।
তুমিহীনা এই শহরটা
ভীষণ লাগে ফাঁকা।
তুমিহীনা এই জীবনটা
বড্ড বেশি একা।
তুমিহীনা একটা বিকাল
লাগছে ছন্নছাড়া।
তুমিহীনা রংধনুটা
দিচ্ছেনা যে দেখা।
তুমিহীনা সাঁঝেরবাতি
জ্বলছেনা সন্ধ্যা বেলা
তুমিহীনা রাতের চাঁদটা
ভীষণ রকম একা।