কবিতা কল্পনা
কবি নীলাদ্র বিশ্বাস
কাব্যগ্রন্থ তোমাকে হয়নি বলা -সম্পাদনায় আব্দুর রাজ্জাক
সময় ১৯ ডিসেম্বর ২০১৯
লিখার স্থান কালীগঞ্জ,ঝিনাইদহ
3/5 - (2 votes)
আমার কল্পনার কারখানায় বিধে থাকা এক চিত্র,
স্ফুলিঙ্গের মত আমার মাঝে আগুন জ্বালিয়েছে!
সেই লজ্জায় রক্তিম মুখ,
মুখের দু’ধারে এলিয়ে পড়া চুল!
তার গোলাপি ঠোঁট।
কপালের এককোণে কাঁটা দাগ,মাঝে ছোট্ট কালো টিপ!
গায়ে তার নীল শাড়ি, চোখে কাজল।
হাতে কাঁচের চুড়ি,
ঝড়ের বেগে দোল খাওয়া কানের দুল!
ঝুম ঝুম শব্দ করা তার নুপুর,
আঁচলের সুগন্ধ!
সমস্তই অস্পষ্ট রয়ে গেল।

দেখলাম না চোখে, দেখলাম শুধু কল্পনায়!

guest
0 Comments
Newest
Oldest Most Voted