কবিতা স্বর্গীয় প্রেম
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ কবিতা মঞ্জরী
সময় নভেম্বর, ২০২১, বিকাল
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় আশা, প্রেম
Review This Poem

স্বর্গীয় প্রেম
————–
———-নজরুল ইসলাম

আমি থাকি মাটির পৃথিবীতে,
তুমি থাক দ্যুলোকে ।
আমাদের দেখা হবে ,
আকাশের দুর সীমায় নিঃসীম আালোকে ।
পারমিতা, তোমার আমার কথা জানবে না
পৃথিবীর কোন লোকে।
জীবন চলে গেছে আমাদের হাসি কান্না আনন্দে,
সময় করেছি পার ঘন্টা মিনিট সেকেন্ডে ।
শৈশব কেটে গেছে বুঝে না বুঝে ,
যৌবন গেছে অর্থের খোঁজে ।
বয়স শেষে নিটোল শরীর আজ হয়েছে অসার ।
ফুরসত পাইনি , তোমার সাথে ভালো করে
দু’ দ্ন্ড কথা বলার ।
সব কাজ সেরে , এখন অবসর হয়েছে বসার ,
তোমার সাথে একান্তে আমার ।
আমাদের প্রেম নয় পৃথিবীর কোন জৈবিক চাহিদার ,
নয় কামনা বাসনার ।
আঁখিতে আঁখি দিয়ে ,
অপরূপ সুধা পিয়ে,
(স্বর্গীয় আবেশে) থাকব বসে শুধু অনন্তকাল ।
পিছনে পড়ে রবে জীবনের জঞ্জাল ।

০৮/১১/২০২১
টুটপাড়া, খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted