কবিতা শরতে
কবি নজরুল ইসলাম খান
সময় সেপ্টেম্বর ২০২২, রাত
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, প্রকৃতি, বাংলাদেশ
Review This Poem

শরতে
——–
——নজরুল ইসলাম খান

নদী তীর ছেয়ে গেছে,
কাশ ফুলে ফুলে ।
ঠিক যেন সাদা রঙ,
পিতামহীর চুলে।
লাল সূর্য উঁকি মারে,
পূবে ভোর বেলা ।
আকাশে ভেসে বেড়ায়,
সাদা মেঘে ভেলা ।
শিউলি -শেফালী ফুল,
ফোটে বনে বনে ।
শিশিরের মাখামাখি ,
ঘাস ফুল সনে।
শরতেই কমে আসে,
সূর্যটার তেজ।
ভ্যাপসা গরম কেটে,
শীতের আমেজ ।
পথঘাট শুকনো হয় ,
বরষার শেষে ।
সোনামাখা রোদে ওঠে ,
চারপাশ হেসে ।

১৮/০৯/২০২২
টুটপাড়া, খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted