কবিতা মা
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ কবিতা মঞ্জরী
সময় ডিসেম্বর , ২০২১, বিকাল
উৎসর্গ বাব- মা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, বিরহ
Review This Poem

মা
———
———নজরুল ইসলাম খান

মাকে নিয়ে ,
বলতে চাই অনেক অনেক গল্প ।
মায়ের কথা,
ঝাপসা হয়ে মনে আছে অল্প ।
মা বলতেন ,
যাসনে খোকা বৃষ্টিতে ভিজতে ।
আমি বলতাম ,
ভালো লাগে ভিজে ভিজে খেলতে৷।
মা বলতেন ,
আয়রে খোকা সময় হলো পড়ার ।
আমি বলতাম ,
ইচ্ছে করে পাখির ছানা ধরার ।
মা ডাকতেন ,
ওরে খোকা, এবার আয় খেতে ।
আমি চাইতাম,
ঘুরে ঘুরে আনন্দ সব পেতে ।
মা চাইতেন ,
খোকা তার ভালো হয়ে থাকুক ।
আমি চাইতাম ,
মা যেন আমায় নিয়ে ভাবুক ।
বড় হয়ে ,
এখন চাই থাকতে মায়ের কোলে ।
মা এখন ,
আমায় ফেলে দুরে গেছেন চলে ।
এ জগতে,
মায়ের চেয়ে আপন কেহ আর নাই ।
সব হারিয়ে ,
এতদিনে বুঝলাম আমি শুধু তাই।
শুনতে চায়না ,
আমার খোকা তার মায়ের কথা ।
খোকার ছেলেও ,
বুঝবে না হয়ত মায়ের ব্যথা।

২১/১২/২০২১
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted