কবিতা মস্ত বীর
কবি নজরুল ইসলাম খান
সময় জুলাই ২০২৩ সকাল
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, প্রকৃতি
Review This Poem

মস্ত বীর
———–
—নজরুল ইসলাম খান

ছোট্ট সোনা আর যেও না,
একটুখানি থামো ।
বাঘের পিঠের সওয়ার থেকে
জলদি করে নামো ।
বাঘ মামা যে আর পারে না ,
বইতে তোমার ভার ।
তোমায় ফেলে একটি লাফে
পগার হবে পার ।
বানরের দল লাফায় কেমন
তোমায় দেখে গাছে ।
হরিণ ছানা চোখ ইশারায়
ডাকছে তোমায় কাছে ।
কুমিরগুলো ডাঙায় উঠে
দেখছে তোমায় চেয়ে ।
বনের যত পাখপাখালি ,
খুশি তোমায় পেয়ে ।
সকল শক্তি বশে এনে
তুমি মস্ত বীর ।
তোমার ভয়ে সবই এখন
দাঁড়িয়ে যে স্থির ।
সবার থেকে বিদায় নিয়ে
চল ফিরে ঘরে ।
মা মণি আজ নেবে তোমায়
কোলে বরণ করে।

৩০/০৭/২০২৩
টুটপাড়া, খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted