কবিতা মন আমার বাউল হতে চায়
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ কবিতা মঞ্জরী
সময় নভেম্বর ২০২১, রাত
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় আশা, প্রকৃতি, প্রেম

মন আমার বউল হতে চায়
-------------------------------------
---------নজরুল ইসলাম খান

মন আমার মাঝে মাঝে বাউল হতে চায় ।
মনে বসে কে আমার একতারা বাজায় ?
আমি উদাস হয়ে যাই,
বাউল সুরে গলা ছেড়ে গান আমি গাই।
রাখাল ছেলে বাজায় বাঁশী তেপান্তরের মাঠে ।
পারাপারের ডিঙি নৌকা বাধা আছে ঘাটে ।
আমি ডিঙি বেয়ে হংসের মতো ভেসে যেতে চাই।
আমার কোন বাঁধা নাই।
নদীর কূলে কাশ ফুলে রং ধরেছে সাদা ।
আকাশ ভরে মেঘের ভেলা চোখে লাগায় ধাঁধা ।
আমি মেঘের সাথে দূর দিগন্তে উড়ে যেতে চাই।
কালিদাসের মেঘদূতের খবর যাতে পাই।
পাহাড় বেয়ে ঝর্ণা ধারা সাগর পানে ধায়।
কলসি কাঙ্খে কোন ললনা গাঁয়ের পথে যায় ?
আমি ঝর্ণা হয়ে, পথ বেয়ে , হারিয়ে যেতে চাই।
আমার মন মেতেছে তাই।
ঘরে আমার মন বসে না বাহির দেখার টানে ।
সাগর, পাহাড়, অরন্য ডাক পাঠায় কানে ।
আমি বিবাগী হয়ে যাই ।
সহজে আর ঘরে ফেরার ইচ্ছা আমার নাই।
২৩/১১/২০২১
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted