কবিতা বেঁচে থাকাই আনন্দ
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ কবিতা মঞ্জরী
সময় নভেম্বর ২০২১, বিকাল
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় আশা, জীবনমুখী
Review This Poem

বেঁচে থাকাই আনন্দ
——————-
————নজরুল ইসলাম খান

জীবনে যতই থাকুক, দুঃখ -সুখের দ্বন্দ্ব ।
তার পরে ও আমাদের বেঁচে থাকাই আনন্দ ।
নিশিতে চাঁদের আলো কপোলে বুলায় পরশ।
দিবাতে রবির কিরণ জীবনকে করে সরস ।
সকালে ঘুম ভেঙ্গে যায় পাখিদের মিষ্টি গানে ।
নাসিকা উদ্বেল হয় ফুলেদের সুঘ্রাণে ।
ধরণী রূপ বদলায় নবতর সৃজনে ।
জিহ্বা তৃপ্ত হয় , সুস্বাদু আস্বাদনে ।
চোখ মেলে সবুজ দেখি , আকাশের দেখি নীল ।
সাগরের বিশালতায় হৃদয়ের খুঁজি মিল ।
প্রেয়সীর আঁখি আছে , আছে হেথা আঁখি জল ।
সন্তান সন্ততি আছে , আছে প্রাণের কোলাহল ।
হাসি কান্না প্রেম আছে , আছে রাগ অভিমান ।
দীর্ঘ বিরহের পর মিলনে নাচে প্রাণ ।
জীবনের পরতে পরতে জাগে নানান ছন্দ ,
তাইতো এ ভুবনে বেঁচে থাকাই আনন্দ ।

০৩/১১/২০২১
টুটপাড়া, খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted