| কবিতা | বৃষ্টি দিনে |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | আগস্ট , ২০২৩ সকাল |
| উৎসর্গ | জায়ানা |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, প্রকৃতি, বাংলাদেশ |
বৃষ্টি দিনে
-----------
---নজরুল ইসলাম খান
বৃষ্টি হচ্ছে মুসলধারে,
বৃষ্টি হচ্ছে অবিরাম ।
বৃষ্টি জলে যাচ্ছে ডুবে ,
সামনে পিছে ডান ও বাম ।
পথ হয়েছে কর্দমাক্ত ,
যাব কেমনে ইস্কুলে ।
ও মাঝি ভাই নায়ে তোমার
নেবে কি আমায় তুলে ?
সাথে যাবে গাঁয়ের ছেলে,
পড়ার সাথী অনেক জন।
ডুববে নাকি নৌকা তোমার,
দুরুদুরু করে মন ।
নায়ে যাব, নায়ে যাব,
নায়ে যাব বাহিরে ।
নাও ছাড়া যে চলার পথে,
তেমন কিছু নাহিরে ।
ও মাঝি ভাই এবার তুমি,
নায়ের রশি দাও খুলে৷।
ঝাপসা চোখে বৃষ্টি বেলায়,
যেও না গো পথ ভুলে ।
নায়ে যাবে কেমন করে?
নায়ের পথ যে আটকানো ।
যাবে যদি দূরের পানে,
আকাশ পথের যান আনো ।
০২/০৮/২০২৩
টুটপাড়া , খুলনা