কবিতা বাংলার ছেলে — নজরুল ইসলাম খান
কবি নজরুল ইসলাম খান
সময় আগস্ট , ২০২৩, সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় আশা, প্রকৃতি, বাংলাদেশ
Review This Poem

বাংলার ছেলে
——————-
—-নজরুল ইসলাম খান

বাংলার ছেলে আমি বাংলায় থাকি,
বাংলাকে ভালোবেসে বুকে ধরে রাখি ।
বাংলার পলিমাখা পথ বেয়ে চলি ,
বাংলা ভাষায় কথা মন খুলে বলি ।
সোনারও চেয়ে দামী বাংলার মাটি,
সাজানো রয়েছে সব করে পরিপাটি ।
চিরকাল বিদেশিরা তাই হাঁটি হাঁটি ,
বানাতে চেয়েছে তারে নিজেদের ঘাঁটি ।

তেরশত নদী বহে বাংলার বুকে,
দুধে ভাতে সকলেরে রেখেছে যে সুখে ।
শান্ত- স্নিগ্ধ অতি এর জলবায়ু ,
এদেশের মানুষের বাড়িয়েছে আয়ু।
জননীর পরে সবার জন্মভূমি ,
হৃদয় শীতল হয় তার পদ চুমি।

বাংলার মানুষেরা সহজ সরল ,
চাঁদের হাসির মত হাস্যোজ্জ্বল ।
তাই বলে শত্রুরে দেয় না তো ছাড়,
হেসে খেলে দিতে পারে প্রাণও সবার।

বাংলাদেশ আমার আমি বাঙালি ,
বাংলার সাথে আছে প্রগাঢ় মিতালি ।

২১/০৮/২০২৩
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted