| কবিতা | ছুটির দিনে |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | অক্টোবর ২০২১, সকাল |
| উৎসর্গ | জায়ানা |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, প্রেম, বিরহ |
ছুটির দিনে
—————–
——–নজরুল ইসলাম খান
আজ কোন কাজ নেই শুধু বসে থাকা।
বসে বসে ফেলে আসা দিন গুলি দেখা ।
রংধনুর সাত রং এই তুলিতে মেখে ।
মনের ক্যানভাসে যাব ছবি এঁকে।
সমুখে আছে সাদা পর্দায় সব ঢাকা ।
পিছনের দিগন্ত অবারিত ফাঁকা ।
ফেলে আসা স্মৃতি গুলো মন্থন করে ।
দু’ফোটা অশ্রু চোখের পরে যেন ঝরে ।
হাসি কান্নার দিন গুলি ভোলা না যায় ।
স্মৃতি গুলো বারে বারে কেন যে কাঁদায়!
আজ আমি সারা দিন রব একা একা।
শুনবো না আজ কোন কুহু কিংবা কেকা।
২৯/১০/২০২১
টুটপাড়া , খুলনা