কবিতা অগ্নি-নৃত্য
কবি ইমামুল ইসলাম মুরাদ
সময় ২৬-০৮-২০২২ খ্রিস্টাব্দ।
লিখার স্থান জালালাবাদ, সিলেট
কবিতার বিষয় প্রতিবাদ

এসব দেখে-দেখে আর কতো নিশ্চুপ রবে বেটা!
বসন্তের সমস্ত শরীরে ফুটেছে আজ বিষাক্ত গোটা।
এবার তো খুল মুখের কুলুপ,-ওরে ভিতু!
তৈল ম্রক্ষন রেখে, দে আগুনের কাতুকুতু,
এতো দিন ধরে যা খেয়েছে,-যত দুধ-কলা লুটে-পুটে
এরা যে কালে-কালে জন্মে, কাল-চুষা কাল-কেউটে!
বল তো দেখি,সকাল-সন্ধ্যা অবিরাম দংশিবে আর কত?
জাপটে ধর এদের পঞ্চফণা,ভেঙে দে বিচ্ছুর বিষ-দন্ত।
নিজের চিতা আর জ্বালবি কতো,নিজেকে দিবে কতো সৎকার?
আগুন দিয়ে আগুনকে পুড়া বেটা, মার মার্ অগ্নি-হুংকার!
এখনো আর কি দেখবি ওরে প্রস্তর-মূর্তি কি আছে বুঝতে বাকী আর!
সময়টা যে বিষদন্ত চূর্ণের,সময়টা অগ্নি-ভস্মের,সময়টা বদলার!

guest
0 Comments
Newest
Oldest Most Voted