কবিতা আমি এক ক্যাকটাস
কবি মেহেদী হাসান রানা
লিখার স্থান চর আমলাব,নরসিংদী।
কবিতার বিষয় অন্যান্য, প্রতিবাদ

আমি এক ক্যাকটাস,
শুষ্ক মরুর বুকে দাঁড়িয়ে থাকা একা সৈনিক,
বৃষ্টিহীন আকাশের নিচে
নিজের রক্তেই সঞ্জীবনী খুঁজি।

আমি কোমল নই, আমি ছুঁতে আসাদের জন্য না,
আমার গায়ে কাঁটা—
যারা স্পর্শ করতে আসে
তারা রক্তাক্ত হয়, ফিরে যায়।
আমি বাঁচতে শিখেছি নিজ তাগিদে,
কারও করুণা চাই না,
কারও ছায়া আমাকে শান্তি দেয় না।

ঝড় আসুক, তীব্র রোদ্দুর জ্বলুক,
আমি শেকড়ের গভীরতা জানি।
আমাকে জল দিতে হবে না,
আমি শুষে নিতে পারি বাতাসের আর্দ্রতা,
আমি নিজেই নিজের জলধার।

তুমি যদি আমাকে ভাঙতে চাও,
জেনে রেখো—
ক্যাকটাস মরুর সন্তান,
যে বেঁচে থাকে নিজের শর্তে,
নিজের যুদ্ধে,
নিজের অস্তিত্বের লড়াইয়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted