কবিতা বলছি শুনতে পারবেন
কবি মল্লিকা রায়
কাব্যগ্রন্থ অপ্রকাশিত
সময় ৬ মিনিট
উৎসর্গ কবিতা অঞ্চল
লিখার স্থান ভারত
সম্পৃক্ততা জীবনমুখী
কবিতার বিষয় জীবনমুখী
4/5 - (1 vote)

সংসার বন্ধণে নিরক্ষর আমি
পেটের সারার্থ বুঝি – বারুদে অথবা
ভাগারে, শকুনও চোখ মারে,
গলিত কলিজায়
ওর রাষ্ট্র, দু পাখনায় কায়েম করেছে
রাষ্ট্রনীতি
অনামুখো এই আমি যাই কোথায় –
সবখানেই বালাই পেট
গেরস্থানেও শেয়ালের জায়গির
আধপোড়া ঘিলুটা নাভিটায় পৌরহিত্য
শ্মশাণেও ,
অধস্তনের এ তুচ্ছ অবরোধ
শোনে কে বলতো –

guest
0 Comments
Newest
Oldest Most Voted