কবিতা পঞ্চাশের গুলতানি
কবি মল্লিকা রায়
সময় ৭ মিনিট রাত্রি ৭ টা
উৎসর্গ সমস্ত পাঠককে
লিখার স্থান বাসভবনে
সম্পৃক্ততা জীবনমুখী
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, সমসাময়িক

দেখেছি রঙ ধরা রুপোলি সিঁথির দুপাশ
ঢেকেঢুকে রাখি কোনমতে, দেখলে দেখুক
যদি বলে তিনকাল হল ------ ,
যেন পোকা পরে মুখে ! আয়না বলেছে
নেচে গেয়ে উঠলেই তাজা
যত পারো সবটা তাকাও, কাছাকাছি আরো
আমি ওর ঘ্রাণ নিতে পারি,
নিন্দে মন্দ হোক যত, তাই বলে হাবুডুবু মনটা খোয়াবো ?
চোখ বুঁজে তাজা সু পুরুষ ফ্রান্সিস ঘ্রাণে
সবটাই জানো অনিকেত, কিছুটা আরও এর পরে
তপ্ত জমিন ক্ষীর নদী মোহনার জোন
জ্বলে পুড়ে লুট হয়ে যাবে,কিছুটা এগোলে আরো ---

গুবরে পোকারা চিরকালই বিদঘুটে
কামড়ায় ঘাড়ে কাঁধে , হুল ভেঙে যেন মরে চিরতরে

ছোঁয়াব না তাই বলে নিটোল চিবুক অনিকেত ----------

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments