কবিতা ঘুঁড়ির নোঙ্গর
কবি মোঃ কাওছার আহমেদ
সময় ৩১অক্টোবর, ২০২০, রাত
উৎসর্গ গোধুলী
লিখার স্থান ঠাকুরগাঁও
4.3/5 - (3 votes)

সঙ্গবদ্ধ কংক্রিটের দেঁয়াল টপকালেই বিপরীতে ছিলো
ঘাঁসফুল আর রঙ বে-রংয়ের ফঁড়িং
তবুও দেখা হয়নি।
জনকোলাহল মূখর রাস্তার মোঁড়ে

মানববন্ধনে আটকে থাকা রিক্সায়
ফেলে এসেছি পাঠশালার ব্যাগ।
যার খাঁচে আটকে আছে জিপার বন্দি
নিরেট আলোকিত স্বপ্ন।
লাশবাহী গাড়ির সাঁইরেন শব্দে যা ভেঙ্গে গেছে পুরোটা।
তবুও পিছু নেয়া হয়নি!
সারি সারি অঁট্টালিকার পাঁশ কাটিয়ে দৃষ্টিতে ছিলো সেদিন একটি ক্লান্ত শালিক।
মিথ্যে আসশ্বাস এর ভিরে প্রতি নিশ্বাসে ছিলো আত্ব-হননের চিৎকার!
তারপর হটাৎ শব্দ,
স্তব্ধ চারপাশ!
বেয়োনেটের খোচায় লুটিয়ে পরেছি–
পরে আছে রাজপথ, ছেঁড়া স্যান্ডাল,
সদ্য ফাঁকা হওয়া বুলেট এর ধোঁয়া ওঠা কার্তুজ
আর তার সামনে তুমি!
আমি হাত বাড়িয়ে দেই আগামীতে,
না! তুমি নেই ।
সামনে ভাসছে শুধু শালিকের পা ভর্তি জমাট রক্ত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted