বাংলা কবিতা, কথা দাও সবুজ গাছ কবিতা, কবি কায়েস মাহমুদ | কবিতা অঞ্চল
কবিতা কথা দাও সবুজ গাছ
কবি কায়েস মাহমুদ
সময় ২৮ জুন, ২০২০
লিখার স্থান খন্দকারপাড়া, নোয়াখালী
4.5/5 - (2 votes)

আমারে একখান কথা দাও,
সারি সারি উইঠা যাওয়া সবুজ সবুজ গাছের মত-
তুমি হইয়া যাবা সতেজ।
ডেটল সাবান দিয়া হাত ধুইয়া তোমারে জড়ায়া ধরমু সুস্থ দুনিয়ায়।
ঠোঁটের মধ্যে ঠোঁট চালায়া লিখমু কবিতা;
সাগর পাড়ের কাহিনী, জল আর হাওয়া।
তোমার ধকপকাইন্না মনে কান পাইতা রাখুম,
বুকের কাপড় টাইনা চুমু খামু আরো আরো গভীরে।
যেইখানে গেলে খালি তুমি আর আমি, তুমি আর আমি।
ঝর ঝর ঝর ঝর কইরা বৃষ্টি পড়ে,
আমি তারে কই তোমার গন্ধ মাইখা দেক গায়ে।
আমি বইসা থাকুম জানলার ধারে।
তুমি চইলা আসো, আমরা চইলা যাই সাগর পাড়ে।
ছুঁই ছুঁই করি দুইটা জীবন, সাগর, সাগর আর তুমি।
আমার সোন্দর রুপালী সাগর তুমি৷
তোমার গন্ধ মাইখা শুইয়া থাকুম পাশে।
দোহাই লাগে,আমারে একখান কথা দাও,
সারি সারি উইঠা যাওয়া সবুজ সবুজ গাছের মত-
তুমি হইয়া যাবা সতেজ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted