কবিতা ল্যুনেটিক ঘুড়ি
কবি জুনায়েদ বি. রাহমান
সময় মার্চ, ২০২০
Review This Poem

চোখ দুটো বোবাসুরে ডাকে তাই চেয়ে থাকি অপলক
চোখ দুটো উড়ায় তাই উড়ি-
প্রজাপতি
প্রজাপতি…

তোমার হাতে নাটাই, আমি সুতোয় বাঁধা ঘুড়ি।

০২.

মানুষ প্রেমে পড়লে ল্যুনাটিক ঘুড়ি হয়ে যায়
মানুষ প্রেমে পড়লে নরম প্রজাপতি হয়ে যায়
আর
তাই অজ্ঞাতসারে নিজেকে ভুলে নাটাইছাড়া ঘুড়ির মতো উড়ছি…
একযুগ-
ভাঙ্গাডানার প্রজাপতি সদৃশ পড়ে আছি জাগতিক কফিনে

guest
0 Comments
Newest
Oldest Most Voted