কবিতা মেঘের জাহাজ
কবি জুনায়েদ বি. রাহমান
3.5/5 - (4 votes)

মেঘের জাহাজে ভেসে তুমি পশ্চিমের দেশে চলে গেলে –
         কেটে গেলো ভাতঘুমের দুইপ্রহর
বিকেলের মুখে রোদ্দুর আকাশে জেগে উঠলো                    ‘নীল রঙ্গের চর’

তোমার খা খা করা শূন্যতা আমায় পুড়াতে লাগলো চৈত্রের খরতাপে…

ভ্রমণসূচী মেনে, নক্ষত্রের ঘাটবদলে-
       নবান্ন নিয়ে একেএকে মেঘের সব জাহাজ ফিরে এলো স্ব স্ব বন্দরে
শুধু তুমিই রয়ে গেলে পশ্চিমের দেশে – আমাদের প্রেমকথা ভুলে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted