| কবিতা | ছদ্মবেশী |
| কবি | সুবো আচার্য, হাংরি প্রজন্ম |
| কাব্যগ্রন্থ | হাংরি বুলেটিন নং ১৮ |
| সম্পৃক্ততা | হাংরি আন্দোলন |
| কবিতার বিষয় | রাজনৈতিক |
বারবার মনে হয় ছদ্মবেশে আছি
যখন আয়নায় দেখি মুখ
কিংবা ঘোর মধ্য-নিশীথে নক্ষত্রের নীচে নক্ষত্রের চেয়ে
আরো একা
রাত্রি তছনছ করে চলে যায় ট্রেন
তৎক্ষণাত মনে হয় এ আমার ছদ্মবেশ
এ আমার ছদ্মবেশ
ছদ্মবেশে আছি-
এ কি দৃষ্টিবিভ্রম ! এ কি তাৎক্ষণিক জেগে ওঠা !
এ কি অজ্ঞানে ভ্রান্তির অনুসরণ ! পাগলামি !
