কবিতা হিয়ার বেকার ছড়া !
কবি হিয়া রাজা
সময় May 2024
লিখার স্থান Mumbai
কবিতার বিষয় অন্যান্য

খুব আলো, সব ভালো, চাল খোলা
আটচালা মাত করা সাত ঘড়া
হাম সাদা তুই কালো হাত তোলা
দিই গালি, জয় কালী, গালভরা -

নাকছাবি, খায় খাবি, দুলছে দুল
কাল ছিল ডাল খালি পথভুলো
আজ খাড়া পাঁয়তারা, উল্টে চুল
কাল তালে ওল্টালো চালচুলো !

তুই যদি খাসনবিস, খাস কেন
দিন দানা খাই মিহি বর্ধমান,
ভাগল কেউ দৌড়ে ভাগ ভাগলপুর -
স্বর্গে খায় চালকলা মর্তমান !
আজ যদি যায় ছুটে পরশুদিন
কাল বসে কাটাস তুই কোন সুখে ?
দ্যাখ খুঁজে, তাক বুঝে, সস্তা ঋণ,
হরকরা, ফেল করা সিন্দুকে !

ছন্দ ভুল, তাই কবুল, নাকচড়ি !
ফালতু মাল, তাই কামাল, পড়ছে কেউ ?
পাচ্ছে ঢুল, কাষ্ঠ রুল বার করি ?
হাতটি পাত, কিস্তি মাত ডাকছে ফেউ !

আর কেন, পস্তানো, হিয়ায় চোট ?
ভোল ব্যাথা, চার কথা কইতে থাক !
আজ নগদ, সেই বাবদ, খেলতে ছোট -
যাক চুলোয়, সাত কুলোয় ছাইতে থাক !

যা কেনে, ছোট টেনে বিদ্যাবান -
সদ্য এই পদ্য কেউ হাসবি না
চারটে দুই, পাগলা তুই বুদ্ধিমান
পড়বি কিন্তু ভুলগুলো কেউ ধরবি না !

guest
0 Comments
Newest
Oldest Most Voted