বাংলা কবিতা, তোমার কাব্যে আমি কাব্যিক কবিতা, কবি ইমদাদ হাসান ইয়ামিন | কবিতা অঞ্চল
কবিতা তোমার কাব্যে আমি কাব্যিক
কবি ইমদাদ হাসান ইয়ামিন
সময় ১২ জুন ২০২০, রাত
লিখার স্থান মোহাম্মদপুর,ঢাকা
Review This Poem

তোমার বিদ্রোহে, আমি বিদ্রোহী।
তোমার কবিতায়, আমি কবি।
তোমার উপন্যাসে, আমি ঔপন্যাসিক।
তোমার সাধনায়, আমি সাধক।
তোমার প্রেমে, আমি প্রেমিক।

তোমাতে তুমি লেখক, আমি তোমার পাঠক।
তোমাতে তুমি রাঁধা, আমি তোমার কৃষ্ণ।
তোমাতে তুমি বনলতা সেন, আমি তোমার জীবনানন্দ।
তোমাতে তুমি রূপা, আমি তোমার হিমু।

আমাতে তুমি তুমি সর্বাঙ্গে তুমিই।
তোমাতে জুড়ে আমার প্রেমের বীজ বপন,
মম হৃদয়ে তোমাতে পাওয়ার ধ্যান।
তোমার অনিত্য প্রেমে আমি বিভোল,
তোমার প্রেমের অমিয়া স্বাদ আমাকে বেঢ়ল,
উচল প্রবল বারিধির জোয়ার ভাসিলে, ঠাঁই দিলে তোমার প্রেমের স্মৃতিচারক অচল।
এই প্রেম যেন নিশার স্বপন!
তোমার প্রেমে ব্রত আমাতে তপস্যা করে রাঁধা-কৃষ্ণ-মদন।
তোমার-আমার প্রেমের বিদ্রোহে তোমাতে জয়ের আকিঞ্চন,
সাজাবো তোমাতে আমার অনুচিন্তন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted