কবিতা যে জীবন অস্তায়মান গোধূলির, যে জীবন রাতের
কবি দেবী রায়
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

যে কোনও দিন নিজের গ্রামের —– চৌহদ্দির বাহিরে যায়নি—–
সেও পৌঁছে যায়, মন কাড়া হাইটেক বিজ্ঞাপন-নিয়ন শোভন-শহরে
—- অপ্রাপ্ত বালিকা, কৌতূহলভরে তুমি কার হাত ধরে
বায়ুযানে চড়েছিলে ?

জন্ম, এ দেশের অখ্যাত কোনও গাঁয়ে ! তুমি তো সেই
গত নয়, আমার এ জন্মেরই নিরুদ্দিষ্ট-বোন ;
গ্রামেরও ঝুপড়ি থাকে, সেখানে কর্মহীন, অক্ষম অভিভাবক

দিন গোনে | কখন যে আসবে পরিচিত ডাক পিয়ন !

আমি কি দেখিনি, তোমাদের চকোলেট হাসির আড়ালে
কি নিদারুণ নির্যাতন,
শরীরী-কষ্ট, কান্না
কাকে বলে যৌননিপীড়ন |

তোমার দখল নেয়, তারা কারা ? ওগো জীবন, জীবন
কি ঠিক এরকম ? বান্ডিল-বান্ডিল নোট, সে সকলকে
টিকি ধরে তরে সম্বোধন |
ওগো, বিদেশি মালিকানা, পুঁজিপতি-পর্যটক, মেঘ না চাইতে
এই জল !

তৃতীয় বিশ্বে, তোমরা নিশ্চয়ই সু-স্বাগতম | এ দেসে কলরোলময়
ব্রেন আছে, আচে সবুজ, আচে সস্তার শ্রম —- শুধু আমাদের
গরীবগুর্বো বোনগুলোকে যথেচ্ছ ব্যবহার করো না হে !
আকাশের নিচে তারা নষ্ট হয়ে যায় ! সোডিয়াম-ভেপার ল্যাম্পের
আলোর সাধ্য কী তাদের ছোঁয় ! ঐ বালিকাটি কি একদিন
ভাবেনি, শক্ত-সমর্থ বৃক্ষের মতো হবে তার বর—–
পরিবর্তে, এক শহর ছেড়ে আর এক শহর
থরথর ভাসমান, ছিন্নমূল তার ঘর !

guest
0 Comments
Newest
Oldest Most Voted