কবিতা তর্পণ
কবি দেবী রায়
কবিতার বিষয় অন্যান্য

লোকান্তরিত পিতৃদেবের সঙ্গে
বেশ খানিকটা ঠাকুর রামকৃষ্ণের
মুখের
আদল খুঁজে পাওয়া যায়

এত বেশি এত সহজ সরল
আজকের
পৃথিবীতে---এরকম একজন মানুষকে
খুঁজে পাওয়া যাবে কি না---- সন্দেহ !

১৯৭৫, ৬ই ফ্রেব্রুয়ারি সব ছেড়েছুড়ে
চলে গেলেন ! এ বছর স্নান সেরে
জপ-ধ্যানের আসনে বসে
তাঁর মুখ----মন্ত্রের শ্লোকে
হৃদয়ের জাল বোনা-----

------ শিকড় খোঁজা ?

যে চ ইহ পিতরো যে চ নেহা
জাংশ্চ বিদ্যুৎ যা ঊ চণন প্রবিস্তু
স্বর্গত পিতা, পূর্বপুরুষরা----
যাঁদের আমি চিনি না
সকলকে ঠিকঠাক জানিও না

প্রণাম------
প্রণাম, আপনারা আসুন----- !

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments