বাংলা কবিতা, আমি চুপ করে থাকলে কবিতা, কবি দেবী রায় | কবিতা অঞ্চল
কবিতা আমি চুপ করে থাকলে
কবি দেবী রায়, হাংরি প্রজন্ম
কাব্যগ্রন্থ কবিতা অঞ্চল - ১
লিখার স্থান কলকাতা
সম্পৃক্ততা হাংরি আন্দোলন
কবিতার বিষয় রাজনৈতিক
4.2/5 - (5 votes)

আমি চুপ করে থাকলে
নখ কাটতে গিয়ে আমার আঙুলে ব্লেড গঁথে যায়
আনেক গভীর
আমি আপেক্ষা করি, রক্তের — দেখা নেই
দারুন ভয় আমাকে চিৎ করে ফ্যালে, আমি ঢোঁক গিলি
এই ভয় — বিষম আন্তরঙ্গ কোনো মৃত্যুরই সমান আবিশ্বাস্য
বাস-ট্রাম আমায় বহু সময় গিলে নেয় কোনো কোনো
বন্ধুর ফ্ল্যাতে যেতে
এক পায়ে খাড়া হয়ে কড়া নাড়ি দরোজায় বহুক্ষণ
এক নাগাড়ে
হাত ধরে যায় ‘বাড়ি নেই’ অপরিচিত বিদেশী স্বরে কেউ বলে ওঠে
অথবা সরব হুক খোলার শব্দে দাড়ি কামানোর পর প্রথম
আয়নায় নিজের মুখ দেখার সময়ে আমি
হুডখোলা – কার
ছুটি, রেড ধরে ফাঁকা রাস্তায়
বন্ধুর স্ত্রী ঠেসে পরিচিত হতে চায় ফ্যাকাশে হেঁসে
দারুণ ক্ষিদেয় আমি অস্হির হয়ে উঠি – দারুণ ক্ষিদেয়
আমি
এখন বাসট্রাম অবগদি খেয়ে ফেলতে পারি – বেথানিয়া থেকে –
আসের সময়ে যিশু অব্দি এম্নি ক্ষুধার্ত হয়ে পড়েছিল
আমি চুপ করে থাকলে রাস্তার পাথর অব্দি চিৎকার করে
ওঠে
মানুষের মুখের দিকে চেয়ে আমি বুঝি নপুংসক হয়ে জন্মায়
কেউ
মানুষের হাতে রাজনৈতিক নপুংসক হয়েছে
কেউ
কবিতাকে ধর্মের সমান দেখতে চেয়ে
নিজেকে নপুংসক করেছে

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Pijush Kanti Das
2 years ago

আঙুলে ব্লেড গেঁথে যায়। বন্ধুর ফ্লাটে। রেড ধরে নাকি রোড ধরে? হেসে> হেঁসে মুদ্রণ প্রমাদ গুলো দৃষ্টি কটু।