| কবিতা | তুমি আর কি এমন |
| কবি | বোরহান রাব্বানী |
| কাব্যগ্রন্থ | নিখোঁজ বিজ্ঞপ্তি |
| সময় | ২৪ মার্চ ২০২১ |
| লিখার স্থান | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় |
| সম্পৃক্ততা | প্রেম, বিরহ |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ |
তোমাকে ভুলে যাওয়ার একটা বাহানা খুঁজে পাচ্ছি না!
রোজ দিন বাহানা বানিয়ে চলছি অথচ বাহানা হচ্ছে না
ভুলে যাওয়ার মতো একটা বাহানা কোনভাবে ঠিকঠাক হয়েই উঠছে না৷
কোথাও তুমি নেই আমার দুচোখের সীমানায়,
দুবাহুর আঙ্গিনায়
কোন নির্ঘুম রাত্রির বাসনায়,
রাত জাগা কোন কবিতায়
কোথাও তুমি নেই— তবু
তুমি দুচোখের কোটরে প্রতিদিন নির্ভীক ঘুরে ফের৷
তোমাকে এড়িয়ে চলে যাই, তুমি ফের চলে আস
রাত হলে তোমার ঘুঙুরের তাল—
কানে বেজে চলে তোমার কোমল পায়ের আওয়াজ
নিশ্বাসে বাতাসের নরম চলাচল আমাকে জাগিয়ে রাখে
আমি ঠিক ঘুমোতে পারি না৷
কতকিছু ভুলে যাই— সকালের চা’য় চিনি,
রাতের ঔষধ,
PC’র পাসওয়ার্ড।
কতকিছু ভুলে যাই—
শুধু ভুলে যাওয়ার একটা বাহানা নাই বলে
তোমাকে ভুলে যেতে পারছি না৷
কোনরকম একটা বাহানা পেলে তোমাকে সেই কবেই ভুলে যেতাম—
তুমি আর কি এমন!