পানিকাটা পাখি
বিনষ্ট বুকে ঝিনুকের দংশন-ঘুমিয়ে থাকো প্রবিষ্ট প্রবাল
বিষাদের বালুঝড়ে তুমি ভীষণ হেরে গেছো পানিকাটা পাখি সম্পূর্ণ
দ্রোহের দেয়াল
গাছের প্রেমে পাখিরা বাঁচুক—মানুষের প্রেমে মানুষ
সনাতন সারোদে নতজানু নদিরাও জানুক মানুষই ঈশ্বরসম্পূর্ণ
আঁধারে অন্তরীন
পায়ে পায়ে পোড়ে বিগত দুপুর—ধীরে চলো বসন্তের লালঝুটি
আমার চোখ জ্বলে—বুকের ভেতরে ধুলো ওড়েসম্পূর্ণ
মৃত্যুর উপবাস
আমিতো সাঁতার না জানা একটা সুনীল শৈবাল
দমকা হাওয়ায় ঢের ভয়—যদি ভেসে চলে যাই তোমার গ্রীবায়
সম্পূর্ণ
বার্ড সুইসাইড জোন
আজকাল ভোর হলেই পাখিদের সংসার প্রারম্ভের রেশ ছুঁয়ে আত্মহত্যা করতে ইচ্ছে করে
শুনেছি সেপ্টেম্বরের বিষাদে আত্মহত্যা করে পাখিরাও।
ডানায় ক্লান্ত জীবন বয়ে নিয়ে ঝাপিয়ে পড়ে মৃত্যুকূপে,
সেই নীল বিভ্রম তৃপ্তিতে পাখিদের কেমন বোধ হয়
তা আর জানা যায়নিসম্পূর্ণ
বৃষ্টি কিংবা চুমু
স্রেফ দুটো মিথ্যে কথা ছোট ছোট
বৃষ্টি খানিকবাদ; আলিঙ্গনেও আপত্তি নেই কোনো
এরপর থামবে ধ্বংসলীলা আমার পৃথিবীর,জানালার।
দুটো একা পা গ্রিলের বাইরে থেকে ভেতরে এসে জানাবে
আজ বিষ্যুদবার, মিথ্যে নয় কবিতা।
বলি,
আজই এসো, দোহাই
স্রেফ দুটো মিথ্যে
বৃষ্টি কিংবা চুমুর সমান।
অবিচ্ছেদ্য সত্য
মুগ্ধ মোহে নির্মল শ্বাসে বুক চিতিয়ে আছো লুট করা সুখ মিছেমিছি কার দুয়ারে বেঁচো? মাতালসম্পূর্ণ







