বাংলা কবিতা, দ্রোহের দেয়াল কবিতা, কবি | কবিতা অঞ্চল
কবিতা দ্রোহের দেয়াল
কবি শাফি সমুদ্র
কবিতার বিষয় অন্যান্য, প্রকৃতি, প্রেম, বাংলাদেশ, বিরহ, রূপক, সমসাময়িক
4.4/5 - (5 votes)

বুকের ঝাঁপি খুলে পাখিদের হিমঘরে জ্বালিয়েছো আগুন
কপালে তোমার ধৃত ধনুকে আঁধার—ভোরের মহালয়া মেঘ

পাতাদের স্নেহে পত্র লেখেনি দ্রোহের দেয়াল—নির্জন নিয়তি
বিগলিত বুকে বহুদিন ঘুমিয়ে আছে রাত্রিকালীন ডাকঘর

উৎকণ্ঠার উপকুলে কী ভীষণ আলখেল্লা সদ্যজাত সকাল
কতোদূরে উজানে উত্তাল পরিত্যক্ত ঝিনুকের আনাগোনা
দেবতাদের গ্রামে পুষ্পের আলেখ্য—সারসের শীতল নিঃশ্বাস
হৃদয়ে রেখেছো তুমি বিষের বালি—সমাহিত সমুদ্রের ঘ্রাণ

মানুষের অভিমানে ঝরেছে দূরের বালিঘর—মেঘের শতায়ু
গাছের প্রেমে পাখিরা বাঁচুক—মানুষের প্রেমে মানুষ
সনাতন সারোদে নতজানু নদিরাও জানুক মানুষই ঈশ্বর

guest
0 Comments
Newest
Oldest Most Voted