কবিতা মাহদী তোমার খোঁজ
কবি আজিজ বিন নুর
লিখার স্থান মাউনা চৌরাস্তা, শ্রীপুর গাজীপুর
সম্পৃক্ততা ফিলিস্তিনের গণহত্যা
কবিতার বিষয় মৃত্যু, যুদ্ধ, সমসাময়িক, স্বাধীনতা

মাহদী তোমার খোঁজ চেয়েছে
আকাশ বাতাস ফুল
লাশের রক্ত খাচ্ছে চুষে হায়
ইহুদী শার্দুল।

জ্যান্ত মানুষ খাচ্ছে ছিঁড়ে
বিশ্ব দেখে ফিরে ফিরে
খ্রিস্টানেরা ইহুদীরে
দিচ্ছে হরিবোল।

মুসলিম হওয়ার অপরাধে
মারছে শিশু বাবার কাঁধে
সাপকে যেমন মনের সাধে
লোক করে নির্মুল।

মুসলিমগুলো দর্শক হয়ে
যাচ্ছে জুলুম সয়ে সয়ে
মাহদী তুমি আরব হয়ে
আনো তাওয়াক্কুল।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted