কবিতা প্রেমের বৃষ্টি নামুক
কবি অভিলাষ মাহমুদ
উৎসর্গ অর্ধাঙ্গিনী 🥰😍❤️
লিখার স্থান কর্ণফুলী, বলির হাট, বাকলিয়া, চট্টগ্রাম
কবিতার বিষয় প্রেম

তোমার দিকে তাকিয়ে যখন
বললাম প্রেমের বৃষ্টি নামুক,
তুমি তখন নামিয়ে দুচোখ
বললে তোমার দৃষ্টি কামুক।

বৃষ্টি এলে দৃষ্টি মেলে
তাকাই যে দূর সীমানায়,
আমায় নিয়ে এমন ভাবা
বলো তোমার কি মানায়?

প্রেমের বৃষ্টি হয়ে তুমি
আমায় ছোঁয়ে দাও,
চোখ নামিয়ে পা বাড়িয়ে
কোথায় চলে যাও?

কিসের তাড়া? না দিয়ে সাড়া
যাচ্ছো তুমি চলে।
মনের কথা চোখ ইশারায়
দাও আগে বলে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted