কবিতা সব মানুষ মানুষ হয় না
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

সব মানুষ মানুষ হয় না
অমানুষ কখনও মানুষ হয় না।

মানুষের যদি মনুষত্ব না থাকে
তবে মানুষ হয় না সে।
মানবিকতা বোধ যে মানুষের নেই
তাকে দেখতে মানুষের মতো হলেও তার মধ্যে মানুষের কোনো গুণ নেই।

দেখতে মানুষের মতো হলেও সেই মানুষ মানুষ নয়
যার হৃদয় মানুষের মতো নয়।
কোনো মানুষ মানুষের মতো কথা বললেও সে মানুষ নয়
যদি তার কথা অরুচিকর হয়।
কেউ যদি বুক ফুলিয়ে বলে আমি মানুষ, তবু মানুষ নয় সে
যদি তার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস না থাকে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

guest
0 Comments
Newest
Oldest Most Voted