কবিতা মানুষ ও ভগবান
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

কোনো মানুষকে দুঃখ দিয়ো না
সব মানুষের মধ্যেই ভগবান থাকেন
কোনো মানুষকে হেয়ো কোরো না
তাহলে তিনি মনে মনে ক্ষুণ্ণ হবেন।

খারাপ কথা বোলো না কোনো মানুষকে
এতে ভগবানকেই খারাপ কথা বলা হবে
ভালোবেসে যাও সব মানুষকে
তাঁর আশীর্বাদ ঠিক পাবে।

কষ্ট দিয়ো না কোনো মানুষকে
এতে ভগবানকেই কষ্ট দেয়া হবে
শুধু মানুষের মন খুশিতে রাখো ভরিয়ে
জগন্ময় খুশি হবেন এতে।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২০/৫/২০২৪

guest
0 Comments
Newest
Oldest Most Voted