কবিতা ভগবান ঠিকই থাকবেন
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা, জীবনমুখী, প্রকৃতি
Review This Poem

আজ আছি কাল থাকব না
পৃথিবী আজ আছে কাল থাকবে না
সূর্য আজ আছে কাল থাকবে না
আকাশ আজ আছে কাল থাকবে না।
এই বিশ্বব্রহ্মাণ্ডে কোনোকিছুই চিরস্থায়ী নয়
যা আজ আছে কাল তা থাকবে না।
বলা যায় এই বিশ্বব্রহ্মাণ্ডটাই আজ আছে তো কাল থাকবে না।
তবে সবকিছু শেষ হয়ে গেলেও
তবুও একজন ঠিকই থাকবেন,
তিনি হলেন —- ভগবান।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৪/৮/২০২৪

guest
0 Comments
Newest
Oldest Most Voted