কবিতা তুমি আমার কাছে
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় প্রেম
Review This Poem

কবিতা: তুমি আমার কাছে
লেখা: অর্ঘ্যদীপ চক্রবর্তী

তুমি আমার কাছে
মায়াভরা আকাশ যামিনীর
রঙিন সকাল বসন্তের
শীতের মিষ্টি রোদ্দুর
কোকিলের কুহু কুহু স্বর।

তুমি আমার কাছে
সমুদ্রের বুকে নামা সন্ধ্যা
শরৎ কালের খুশির হাওয়া
কালবৈশাখী ঝঞ্ঝা
শান্তির বারিধারা।

তুমি আমার কাছে
সবিতা তারকা চন্দ্রিমা
দূরের নীল পাহাড়মালা
বর্ষার মেঘমালা
অরণ্যানীর ছায়া।

তুমি আমার কাছে
বিরাট আকাশ
ঝোড়ো বাতাস
ফুলের সুবাস
আমার নিঃশ্বাস-প্রশ্বাস।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

guest
0 Comments
Newest
Oldest Most Voted