কবিতা কবিতা লেখা যায় না
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

হৃদয়ে আঘাত না পেলে কবিতা লেখা যায় না।
হৃদয় উদার, মহান না হলে কবিতা লেখা যায় না।

অন্যের দুখে দুখী না হলে কবিতা লেখা যায় না।
প্রিয়জনের থেকে ব্যথা না পেলে কবিতা লেখা যায় না।

চিন্তা ভাবনায় সততা না থাকলে কবিতা লেখা যায় না।
নিজেকে নিজেই না জানলে কবিতা লেখা যায় না।

সার্থক প্রেমিক না হলে কবিতা লেখা যায় না।
ভালোবাসা একতরফা হলে কবিতা লেখা যায় না।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৮ই মে,২০২৩,রাত ৯টা, বারুইপুর

guest
0 Comments
Newest
Oldest Most Voted