কবিতা আমায় নূপুর করে পরাও কন্যা দুই চরণে তোমার
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় প্রেম
3/5 - (1 vote)

আমায় নূপুর করে পরাও কন্যা দুই চরণে তোমার
এটুকু আশা পূরণ করো সার্থক হবে জীবন আমার।

থাকতে চাই তোমার চরণে সদা
খুলোনা আমায় কখনও যেন-
ওগো জাগবে যে, আমার হৃদয়ে ব্যথা।
তোমার ও দুই কোমল চরণ স্বর্গ সম অপরূপ
কন্যা রাখো না আমায় যতন করে অনুরোধ এতটুক।

তোমার চলনে মাতাব চারপাশ ‘ঝুমুর ঝুম’ ধ্বনি তুলে
তখন মুগ্ধ হয়ে ও দুই চরণ দেখবে লোকে।
কন্যা এতেই আমার শান্তি, শান্তি আমার এতেই।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৬ই মে,২০২৩,বিকাল

guest
0 Comments
Newest
Oldest Most Voted