কবিতা নাম না জানলেও চিনি!
কবি অলোক নন্দন
সময় 16 October_2020
Review This Poem

আমরা চির পরিচিত
ভুল করে অপরিচিত হয়ে আছি৷

কালচক্রে কাটবে যখন ডানা
বুঝবে সমর, সময় খেয়েই নাচি।

উপায় নেই। তাই পালিয়ে যাবে
কাপুরুষোচিত?

সামনা করো – ওই ডাকে কালবৈশেখী।।

দেখলাম, আমি যেদিন আমায় ছাড়িয়ে নেমে যাবো
শেষ সম্বল।
তখনই জগত দেখবে আমায়।

কেমন যেনো, চুপটি করে থাকি
নিজের স্বত্বঃ

সত্য ভেবে,
তোমার থেকে ঢেকে রাখি।

শুভ পিতা, তব সুর, সুন্দরঃ
তব নিত্য আনন্দ
উৎসাহেঃ
রয়েছে জীবনের সুর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted