কবিতা দেনমোহর
কবি অলিউল্লাহ্ হোসেন অনিক
লিখার স্থান ময়মনসিংহ
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

কবিতা, তুমি বরং থেকে যাও—

যেভাবে থেকে যায় ডানা একটি প্রজাপতির তরে,নতুবা বিক্ষুব্ধ হও প্রথম আলিঙ্গনের মতো।

আর সেদিন,
যেদিন জাতিসংঘের সম্মেলনে দাঁড়িয়ে রাষ্ট্রপ্রধানমুখ ফসকে বলে দেবে তার প্রিয় কবিতার বইয়ের উৎসর্গপত্র।

জুনায়েদ ও সালমাকে মনে পড়ে,

মনে পড়ে তাদের বাংলা অক্ষরে লিখিত কবিতাকেসামনে রেখে প্রবেশ করে তিন কবুলে।

বাদীপক্ষ সংখ্যালঘুর পক্ষে একটি অগ্নিঝরা কবিতা পেশ করতে পারে যদি,
বিচারকের স্বাক্ষর ছাড়া জামিন পাবে আসামি?

আমরা ফের জিহ্বা নাড়াবো,

যেদিন বাড়ির নাম্বার প্লেটের সাথে লেখা থাকবেযার যার নিজস্ব কবিতার নাম।
আমরা ফের জিহ্বা নাড়াবো,
সেদিন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted