| কবিতা | শূন্যের শূন্যতা |
| কবি | আহমেত কামাল |
| সময় | ১৩ই ফেব্রুয়ারি '২০২২ |
| লিখার স্থান | ধর্মপুর, কুমিল্লা |
শূন্যের শূন্যতা
আহমেত কামাল
পথ শেষে
আমারও শূন্যতা বাড়তে থাকে
পায়ে পায়ে,,
যেখান থেকে তুলে এনেছিলাম
অনধিকার আবদার
সেখানে এখন, আত্মহত্যা করে
রোজ রাতের বেড়াল কারো কাশি শব্দে
কেউ নেই দৃশ্যপটে
এমনকী তার রঙ
তবুও
এগুতে থাকি _
অাজন্ম ব্যথা নিয়ে
থৈথৈ অন্ধকারের দিকে__