কবিতা শূন্য হৃদয়
কবি আবরার নূহান
সময় ডিসেম্বর, ২০২৩
কবিতার বিষয় প্রেম

আজ একই আযানের সুরে ঘুম ভাঙলো
তুমি দাড়ালে, আমি দাড়ালাম না
বড়প্রেম দূরত্ব বাড়ায়,হেদায়েত হারায়
হৃদয় তো রবের ঘর

আজ একই আযানের সুরে ঘুম ভাঙলো
যুগল দাঁড়ানোর কথা ছিল
অথচ তোমার হাতে শীতল অযুর পানি
আমার হাতে মৃত্যু
বড়প্রেম দূরত্ব বাড়ায়
হেদায়েত হারায়
অযু ও মৃত্যুর বিচ্ছেদে
থাকে শুধু শূন্য হৃদয়

guest
0 Comments
Newest
Oldest Most Voted